লিড নিউজ

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর শাহ হাদিউজ্জামানের পরলোকগমন

মিডিয়া ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর যশোর জেলা পরিষদের চেয়ারম্যান শাহ হাদিউজ্জামান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…………..রাজিউন)।

রোববার (১৯ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টার দিকে রাজধানী একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

শাহ হাদিউজ্জামানের ছেলে শাহ খালিদ মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান- গত জানুয়ারি মাসের শেষের দিকে বার্ধক্যজনিত কারণে অসুস্থ হলে রাজধানীর একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত ৩ ফেব্রুয়ারি এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ফেরত পাঠালে রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত ১২টায় দিকে মারা যান তিনি।

তিনি যশোর-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়নে ৫ বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, ২০০৮ সাল থেকে যশোর জেলা পরিষদের প্রশাসক ও ২০১৬ সালের ডিসেম্বর মাসে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় যশোর জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

Related Articles

Back to top button