লিড নিউজসিলেট

সিলেটে যে যে এলাকায় বিদ্যুৎ থাকবে না আজ

নিউজ ডেস্ক: জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য সিলেট বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর আওতাধীন নগরীর বিভিন্ন এলাকায় সরবরাহ বন্ধ থাকবে। শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

আরো পড়ুন: জেনে নিন কীভাবে সেলফির কারণে দ্রুত ছড়াচ্ছে উকুন!

যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সেগুলো হল- এমসি কলেজ, বালুচর, মিতালিটিলা, উত্তর বালুচর, রায়নগর, রাজবাড়ী, নাইওরপুল, বসুন্ধরা, শিবগঞ্জ, টিলাগড়, শাহী ঈদগাহ, আম্ববরখানা, বড় বাজার, নয়াসড়ক, কাজীটুলা, চৌহাট্টা, হাউজিং এস্টেট, ভাটাটিকর, সেনপাড়া, লামাপাড়া, সুবিদবাজার, ফাজিলচিশত, পাঠানটুলা, জালালাবাদ, মদীনা মার্কেট, কুমারগাঁও, শাহজালাল ভার্সিটি, আখালিয়া, বর্ণমালা, বিজিবি, আদমশাহ, ক্যাম্পসহ আশপাশের এলাকা।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ করা হবে।

Related Articles

Back to top button