

কে.এম. সুহেল আহম: সিলেট গোলাপগঞ্জের পূর্ব কুশীয়ারা তীরবর্তী অঞ্চলে অবস্থিত বুধবারী বাজার ইউনিয়ন। এই অবহেলিত ইউনিয়নে ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত ১৪টি গ্রাম রয়েছে। ১০,৪৭৩ জন নারী ও ১১,৫৭১ জন পুরুষ নিয়ে সর্বমোট ২২,০৪৫ জন জনসংখ্যা নিয়ে গঠিত প্রবাসী অধ্যূসিত এ ইউনিয়ন।
এই ইউনিয়নটি হাট-বাজার,শিক্ষা-প্রতিষ্ঠান,চিকিৎসা কেন্দ্র সহ অনেক দিকে উন্নত। শুধু তাই নয়, পূর্ব- কুশীয়ারা তীরবর্তী অঞ্চলের স্বপ্নের সেতু “চন্দরপুর-সুনামপুর ব্রীজ” নির্মাণ হওয়ার প্রায় ৫ বছর হতে চলেছে ।তাই এ ইউনিয়নে অনেক বড় বড় শিল্প-প্রতিষ্ঠান গড়ে উঠার সম্ভাবনা অনেক বেশী। কালের বিবর্তনে আজ অবধি সরকার, মন্ত্রী এ এম,পি থেকে শুরু করে চেয়ারম্যন,মেম্বার সহ অনেক নেতা-নেত্রীর বদল হয়, কিন্তু পরিতাপের বিষয় “কবে? গ্যাস পাবে বুধবারীবাজার ইউনিয়নবাসী”। অধীর আগ্রহে অপেক্ষমান ইউনিয়নবাসী মনে প্রশ্ন থেকে যায় যে, এই আশার কখন পূর্ণ হবে।এ ইউনিয়নের পূর্ব-পশ্চিমে অতি কাছেই “বিয়ানীবাজার-গোলাপগঞ্জ ” উপজেলায় গ্যাসকূপের খনি।অতি কাছে থাকা সত্ত্বেও তারা গ্যাস পাওয়া থেকে বঞ্চিত।
জানা যায়, বিয়ানীবাজারের তিলপাড়া ইউনিয়নের তিলপাড়া গ্রাম পর্যন্ত গ্যাস লাইন সংযোগ দেয়া হয়েছে, আবার গোলাপগঞ্জের কিছু কিছু জায়গায় ও গ্যাস লাইন সংযোগ দেয়া হয়েছে।কিন্তু বুধবারীবাজার ইউনিয়নবাসী এ দুই উপজেলার গ্যাস খনির অনেক কাছাকাছি থেকেও তারা গ্যাস লাইন সংযোগ থেকে বিচ্ছিন্ন। তাই ইউনিয়নবাসীর ঐকান্তিক প্রত্যাশা- দ্রুত পদক্ষেপে গ্যাস লাইন সংযোগ প্রদানে বাংলাদেশ সরকারের জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্থক্ষেপ কামনা করেছেন।




