লিড নিউজ

প্রযুক্তির ব্যবহারে সহজেই দেশের উন্নয়ন সম্ভব: বিয়ানীবাজারে জেলা প্রশাসক

আহমদ রেজা চৌধুরী: সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার বলেছেন, ফেসবুক, হোয়াটসআপ চালানো জানলেই তুমি ডিজিটাল হয়ে গেছো এসব ভাবার কোন সুযোগ নেই।

আমরা দেখি ছেলে মেয়েরা ইংরেজী অক্ষর দিয়ে বাংলা লিখছে। এভাবে হয়তো কাজ সারা যায়, ডিজিটাল হওয়া যায় না। ডিজিটাল ও প্রযুক্তিগত জ্ঞান অর্জন করে দেশ ও দশের সেবা করার জন্য ডিজিটাল মানুষ হিসাবে নিজেকে প্রস্তুত করতে।

এখন সারা বিশ্বের সবকিছুই মানুষের নাগালের মধ্যে। তবে প্রযুক্তি ব্যবহারে খুব সহজে নিজের উন্নতির সাথে দেশেরও উন্নয়ন সম্ভব।

মঙ্গলবার বিয়ানীবাজার উপজেলা প্রশাসন ও তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি দপ্তর আয়োজিত বিয়ানীবাজার সরকারি কলেজের মিলনায়তনে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মু: আসাদুজ্জামান’র সভাপতিত্বে এবং প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুম মিয়া’র পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক দ্বারকেশ চন্দ্র নাথ, বিয়ানীবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাসিব মনিয়া ও সহসভাপতি আব্দুল আহাদ কলা প্রমুখ। আনুষ্ঠানিক উদ্বোধন শেষে অতিথিরা মেলার স্টলগুলো ঘুরে দেখেন।

Related Articles

Back to top button