বানিয়াচংয়ে মাতাপুর মহল্লাহর সর্দার নিয়ে দীর্ঘদিনের বিরোধ নিস্পত্তি

আক্তার হোসেন আলহাদী, বানিয়াচং থেকে: বানিয়াচংয়ে সৈদ্যারঠুলা সাত মহল্লাহ সান্দের অন্তরগত মাতাপুর মহল্লাহর সর্দার নিয়ে দীর্ঘদিনের বিরোধ সালিস বৈঠকে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নিস্পত্তি করা হয়েছে।
মঙ্গলবার ২৫ মে সকাল সাড়ে এগারোটায় সৈদ্যারঠুলা সাত মহল্লাহর মুরুব্বিয়ানদের মধ্যস্থতায় বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়ার সভাপতিত্বে বানিয়াচং আইডিয়েল কলেজ মাঠে এ সালিস বৈঠক অনুষ্টিত হয়।
সহস্রাদিক মানুষের উপস্থিতে উক্ত বৈঠকে জনমতের ভিত্তিতে ভোটার যাচাই বাচাই ও ভোট গণনা শেষে প্রায় শতাদিক ভোটের ব্যবধানে নিকঠতম প্রতিদ্বন্দ্বী মুতাব্বির মিয়াকে পরাজিত ঘোষণা করে তিন বছরের জন্য সাবেক সর্দার এস এম হাফিজুর রহমানকে পুণরায় মাতাপুর মহল্লার সর্দার ও মোঃ সহিবুর রহমানকে মহল্লার ক্যাশিয়ার হিসাবে নিয়োগ দেওয়া হয়।
উপস্থিত মুরুব্বিয়ানদের মধ্য বক্তব্য রাখেন, ইকবাল বাহার খান, এডঃ নজরুল ইসলাম, আশরাফ হোসেন খান শান্ত, আজমল হোসেন খান, মোঃ আবু তালেব তালহা মিয়া, আসাদুর রহমান প্রমূখ।
বক্তাগণ বলেন, অতিথের তিক্ততা ভুলে নতুন করে সবাইকে মিলে মিশে কাজ করতে হবে এবং প্রতিদ্বন্দ্বী প্রতি পক্ষকে সম্মান দিতে হবে। ক্যাশিয়ারকে সর্বময় হিসাব দিতে প্রস্তুত থাকতে। মহল্লার দলা দলি সব কিছু বাদ দিয়ে সবাই মিলে মিশে চলবে।
মহল্লার ন্যায় বিচারের জন্য সুন্দর পরিবেশ করার জন্য সান্দের পক্ষথেকে ধন্যবাদ জ্ঞাপন করে উক্ত সালিশ বৈঠকের সমাপ্তি করা হয়।
(উল্লেখ্য ৩য় বারের মত প্রত্যক্ষ ভোটে এস এম হাফিজুর রহমান মাতাপুর মহল্লার সর্দার নিযুক্ত হন)




