লিড নিউজ

মুসলিম হত্যার প্রতিবাদে বিয়ানীবাজারে তাওহীদি জনতার উদ্যোগে বিক্ষোভ

বিয়ানীবাজার প্রতিনিধি: মায়ানমারের মুসলিম গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে তাওহীদি জনতা টিকরপাড়া বিয়ানীবাজার সিলেটের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।  বাদ জুম’আ  স্থানীয়  টিকরপাড়া বায়তুর রহমত  জামে মসজিদ থেকে  বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল পরবর্তী  প্রতিবাদ সভা বায়তুর রহমত জামে মসজিদ টিকরপাড়ার পেশ ইমাম ও খতীব মাওলানা আব্দুল হান্নানের সভাপতিত্বে ও  হাফিজ ইমদাদুল হক কাউসারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন ১নং আলীনগর ইউ/পি’র চেয়ারম্যান  মামুনুর রশীদ মামুন। বক্তব্য রাখেন জিয়াউল বারী চোধুরী সায়নু, আব্বাসুজ্জামান আব্বাস, আহাদ উজ জামান মামুন, সামছুল ইসলাম সামছু, লোকমান আহমদ, রায়হান হুসাইন, নোমান আহমদ, কামরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন টিকরপাড়াসহ আলীনগর ইউনিয়নের সর্বস্তরের তাওহীদি জনতা।  বক্তারা মিছিল পরবর্তী সভায় বলেন, মায়ানমারের মুসলমানদের নির্বিচারে গণহত্যার জন্য অং সান সুচির আন্তর্জাতিক আদালতে বিচার করতে হবে এবং সকল মুসলমানদের বাংলাদেশের পাশে  দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তুলার অাহবান জানান। বক্তারা নির্যাতিত রোহিঙ্গা শরণার্থীদের দিকে  সাহায্য সহযোগিতার হাত প্রসারিত করারও আহবান জানান। মায়ানমারসহ বিশ্বের সকল নির্যাতিত মুসলিমদের জন্য আজকের সভাপতির  মোনাজাতের মাধ্যমে বিক্ষোভ মিছিল সমাবেশের সমাপ্তি ঘটে।

Related Articles

Back to top button