লিড নিউজ

মাজারের উদ্দেশ্যে খালেদা জিয়া

সিলেট মিডিয়া ডটকম: হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারতের জন্য দরগাহের উদ্দেশ্যে সিলেট সার্কিট হাউস ছেড়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে তার গাড়ী বহর সার্কিট হাউস থেকে বের হয়। সেখান থেকে তিনি শাহপরাণ (রহ.) মাজার জিয়ারতের জন্য রওয়ানা হবেন।

এর আগে বিকেল সাড়ে ৪টায় সিলেট সার্কিট হাউজে প্রবেশ করে চেয়ারপারসনের গাড়িবহর। এর আগে রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে সকাল ৯টা ১৬ মিনিটি রওনা দেন। যাত্রাপথে কোথাও বিরতি নেয়নি চেয়ারপারসনের গাড়িবহর।

সিলেট সার্কিট হাউজে বিশ্রাম করবেন বিএনপি প্রধান। মাজার জিয়ারত শেষে আবার সার্কিট হাউজে ফিরবেন এবং সবশেষ রাতেই ঢাকার উদ্দেশে রওনা দেয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

Related Articles

Back to top button