৭ এপিবিএন এর অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

৭ এপিবিএন এর অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
৭ এপিবিএন এর অভিযানে একজন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার করা হয়েছে।
৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ান, সিলেট এর অধিনায়ক, অতিরিক্ত ডিআইজি, খন্দকার ফরিদুল ইসলাম স্যারের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, মোঃ মনজুরুল আলম এর তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক (নিঃ) অজিৎ কুমার মিত্র এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ০৪/০৭/২০২৪ খ্রিঃ তারিখ রাত ০১.০০ ঘটিকার সময় এসএমপি, সিলেটের জালালাবাদ থানাধীন মদীনা মার্কেট এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে কোতোয়ালী দায়রা নং-৮০২/২০২২, সিআর ন-১১২/২০২১, প্রসেস নং-৫৬, তারিখ-০৫/০৩/২০২৪ ইং ধারা ১৩৮, N.I.ACT মোতাবেক ০৩ (তিন) মাসের বিনাশ্রমে কারাদণ্ড এবং ৫,০০,০০০/ (পাঁচ লক্ষ) টাকা জরিমানার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আশরাফুল আলম সিপন, পিতা- নুরুল ইসলাম, সাং-রংধনু/২০৮/২, চৌকিদেখী, আম্বরখানা, এয়ারপোর্ট থানা, এসএমপি, সিলেট থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে জেল হাজতে প্রেরণের জন্য এয়ারপোর্ট থানায় আসামি হস্তান্তর করা হয়।




