সিলেট বিভাগ

বানিয়াচং ১নং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোতাব্বির হোসেন আর নেই

নিউজ ডেস্ক: বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর-পূর্ব ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত সাবেক ইউ/পি চেয়ারম্যান, বিশিষ্ট মুরব্বি ও জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতাব্বির হোসেন (৭০) ২৭ জুন রবিবার বিকাল ৪:২৫ মিনিটে উনার নিজ বাড়ি মজলিশপুর গ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে মরহুমের স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। ব্যক্তিজীবনে তিনি অত্যন্ত সাদামাটা জীবন যাপন ও পরোপকারী মানুষ ছিলেন ।

মরহুমের জানাযার নামাজ ২৮ জুন সোমবার সকাল ৯:০০ ঘটিকায় আদর্শ বাজার সংলগ্ন আলহাজ্ব গোলাপ আলী খাঁন ঈদগাহ মাঠ প্রাঙ্গনে অনুষ্টিত হবে। জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাপন করা হবে ।

Related Articles

Back to top button