লিড নিউজসিলেট বিভাগ

দ্বিতীয় বিবাহের অনুমতি না দেওয়ায় স্ত্রীকে খুন!

গত কয়েকদিন ধরে এনাম উদ্দিন দ্বিতীয় বিবাহ করার অনুমতি দিতে স্ত্রী শিল্পী বেগমকে চাপ প্রয়োগ করছিল।

সোমবার দুপুরে এ বিষয় নিয়ে এনাম আহমদ স্ত্রীর সাথে বাকবিতন্ডায় লিপ্ত হয়। এক পর্যায়ে এনাম উদ্দিন উত্তেজিত হয়ে স্ত্রী শিল্পী বেগমের গলায় দা দিয়ে কোপ দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। তাৎক্ষণিক খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় অভিযুক্ত এনাম উদ্দিন পলাতক রয়েছে। পুলিশ থাকে গ্রেপ্তারের চেষ্টা করছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সিলেটের গোলাপগঞ্জে পারিবারিক কলহের জের ধরে স্বামীর হাতে দায়ের কোপে শিল্পি বেগম (৩৮) নামের এক স্ত্রী খুনের ঘটনা ঘটেছে।  সোমবার দুপুর দেড়টার দিকে বাঘা ইউনিয়নের উত্তর বাঘা মাঝের মহল্লায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী এনাম উদ্দিন (৪৫)  পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত শিল্পি বেগম দক্ষিণ বাঘা গ্রামের ইদ্রিস আলীর মেয়ে ও তিন ছেলে সন্তানের জননী

Related Articles

Back to top button