

নিজস্ব প্রতিনিধি: গত ২২ মার্চ বিভিন্ন অনলাইন পত্রিকায় সিলেট এক বধূর দুই স্বামী, এলাকায় তোলপাড় শিরোনামে প্রকাশিত সংবাদের সাথে ভিন্নমত পোষণ করেছেন ওই বধুর বড় ভাই সুয়েব আহমেদ।
সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সুয়েব আহমদ উল্লেখ করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সৌদি প্রবাসী সোহাগ মিয়া আমাদের পূর্ব পরিচিত, সে আমাদের কাছে অযৌক্তিক আবদার করে নিজ স্বার্থ হাসিলে ব্যর্থ হয়ে আমাদের পরিবারের ক্ষতিসাধনে লিপ্ত হয়।
এরই লক্ষ্যে ভুয়া কাবিননামা তৈরি করে সংবাদকর্মীদের মিথ্যা বানোয়াট তথ্য প্রদান করে সংবাদ প্রচার করে।
সোহাগ মিয়া ও তার পরিবার আমাদের সমাজে হেয়প্রতিপন্ন করতে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করায় আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এ ব্যাপারে আমরা শীগ্রই আইনের আশ্রয় নিবো।




