লিড নিউজ

প্রেমিক যুগলের বিষপান: প্রেমিকার মৃত্যু প্রেমিক হাসপাতালে

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরের পরিবারের লোকজন প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় বিষ পান করেছে প্রেমিক যুগল। বিষপানে প্রেমিকা ফাতেমা আক্তার মারা গেছে। এদিকে প্রেমিক সালমান মিয়া হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের রাধাপুর গ্রামের সামাদ মিয়ার ছেলে সালমান মিয়ার (২২) সঙ্গে দীর্ঘদিন ধরে তার চাচাতো বোন ফাতেমা আক্তারের (২০) প্রেমের সম্পর্ক চলে আসছিল। লুকিয়ে লুকিয়ে তারা প্রেমের সম্পর্ক চালিয়ে গেলেও বর্তমানে তা উভয় পরিবারের নজরে আসে।
এ নিয়ে তাদেরকে সতর্ক করা হয়। কিন্তু তারা পারিবারিক বাধা উপেক্ষা করে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার চেষ্টা করে। বিষয়টি নিয়ে সালমান ও ফাতেমার পরিবার কঠোর অবস্থান নিলে রোববার রাতে প্রেমিক জুটি সবার অগোচরে বিষপান করে। বিষক্রিয়ায় তারা ছটফট করতে থাকলে তা পরিবারের লোকজনের নজরে আসে। তাদের উদ্ধার করে রাত ৯টা ৪০ মিনিটে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
রাত প্রায় ১১টায় চিকিৎসাধীন অবস্থায় ফাতেমা মারা যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মিঠুন রায় জানান, সালমান মিয়ার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সিলেট রেফার করা হয়েছে।

Related Articles

Back to top button