লিড নিউজসুনামগঞ্জ

তাহিরপুরে মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে নাঈমা খাতুন নামে এক মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার বড়দল(উঃ) ইউনিয়নের ব্রাহ্মণগাঁও মধ্যপাড়ার ফজলুল হকের মেয়ে। নিহত নাঈমা বোরখাড়া মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।

মঙ্গলবার রাত আনুমানিক ১১ টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মা-বাবা লেখাপড়ার প্রতি মনযোগি হওয়ার জন্য নাঈমাকে চাপ দেন। মা বাবার এসব কথা শুনে সে রাগ করে ঘরে গিয়ে নির্বাক বসে থাকে। এক পর্যায়ে সন্ধ্যার দিকে পরিবারের লোকজন বসতবাড়ির পেছনে লটকন গাছের ডালে ওড়না পেছানো ঝুলন্ত অবস্থায় নাঈমাকে দেখতে পান।

পরে বিষয়টি থানায় অবগত করলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আমির উদ্দিন জানান, মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসে বুধবার সকালে মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Related Articles

Back to top button