লিড নিউজ

সিলেট জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের হুমকি

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল থেকে সিলেট জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের হুমকি দিয়েছে গোলাপগঞ্জ সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন।

“শনিবার সকাল থেকে শুরু হওয়া ধর্মঘট চলবে। আমরা সারাদিন অপেক্ষা করবো। এর মধ্যে আমাদের দাবি পূরণ না হলে আগামীকাল রোববার থেকে সিলেট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সিলেট জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হবে বলে ইউনিয়নের সভাপতি মাখন মিয়া সংবাদমাধ্যমকে জানান।

নিজেদের দাবি সম্পর্কে তিনি বলেন, “শুক্রবার (১০ ফেব্রুয়ারি) আমাদের উপর হামলা চালিয়ে হামলাকারীরা আমাদের শ্রমিকদের মারধর করেছে এবং আমাদের ২৬/২৭টি সিএনজি অটোরিকশা ভাংচুর করেছে। এতে আমাদের ক্ষতি হয়েছে প্রায় ১ কোটি টাকা। আমরা ক্ষতিপূরণ চাই এবং হামলাকারীদের গ্রেপ্তার চাই।”

Related Articles

Back to top button