লিড নিউজসিলেটসুনামগঞ্জ

ছাতকের হত্যা মামলার আসামি কদমতলীতে গ্রেফতার

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার ছাতক থানার হত্যা মামলার আসামি ও মাদক মামলায় সাজাপ্রাপ্ত মো. আলমাছকে (৪০) আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শনিবার দুপর আড়াইটার দিকে সিলেট মহানগরের দক্ষিণ সুরমার কদমতলী ফেরিঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আলমাছ সুনামগঞ্জের ছাতক উপজেলার জাহিদপুর গ্রামের মৃত মনোহর আলীর ছেলে। বর্তমানে তিনি কদমতলী কামাল বক্সের কলোনিতে ভাড়া থাকতেন।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আলমাছ সুনামগঞ্জের ছাতক থানার একটি মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এবং হত্যা মামলার গ্রেফতার পরোয়ানাভুক্ত পলাতক আসামি। তাকে আটকের পর ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Back to top button