লিড নিউজ

বিয়ানীবাজার সরকারি কলেজে অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের সাফল্য

আহমদ রেজা চৌধুরী: সিলেটের সর্বোচ্চ বিদ্যাপীঠ বিয়ানীবাজার সরকারি কলেজের ৩টি বিভাগের ৪র্থ বর্ষের মোট ২৫জন শিক্ষার্থী ফাস্ট ক্লাসসহ মোট ৭৩জন শিক্ষার্থী ইর্ষণীয় সাফল্য অর্জন করেছে।

রবিবার প্রকাশিত অনার্স (স্নাতক সম্মান) ৪র্থ বর্ষের ফলাফল প্রকাশিত হয়েছে।

কলেজ সূত্রে জানা যায়, প্রথমবারের মতো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিয়ানীবাজার সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৩০জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ১৪জন ফাস্ট ক্লাস, বাংলা বিভাগের ২৮জন অংশগ্রহণ করে ৬জন ফাস্টক্লাস ও অর্থনীতি বিভাগের ১৫ জন অংশগ্রহণ করে ৫জন ফাস্টক্লাসসহ ৩ বিভাগের মোট ২৫জন শিক্ষার্থী ফাস্ট ক্লাস এবং বাকি শিক্ষার্থীরা বিভিন্ন গ্রেডে সাফল্য অর্জন করে।

ইর্ষনীয় ফলাফলে কলেজের অধ্যক্ষ অধ্যাপক দ্বারকেশ চন্দ্র নাথ বলেন, স্নাতক সম্মান পরীক্ষায় অংশগ্রহণ করে কলেজের শিক্ষার্থীরা কলেজের জন্য সাফল্য বয়ে এনেছে। এ সাফল্য আগামীর শিক্ষার্থীরা অনুপ্রাণীত করবে। আমরা তাদের ফলাফলে সন্তুষ্ট এবং বিয়ানীবাজারবাসীর পক্ষ থেকে শিক্ষামন্ত্রীর প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

Related Articles

Back to top button