বিনোদনলিড নিউজ

হাসপাতালে কেমন আছেন হিরো আলম

বিনোদন ডেস্ক: মিউজিক ভিডিওর শুটিং করতে গিয়ে হাতে রড ঢুকে আহত হয়েছেন এই সময়ের আলোচিত অভিনেতা হিরো আলম।

বৃহস্পতিবার বিকালে এই ঘটনা ঘটে। পরে রাজধানীর বনশ্রীর ফরায়েজী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তিনি।

সেখানে প্রথমে এক্সরে করিয়ে হিরো আলমের হাতে ব্যান্ডেজ করা হয়। ব্যথানাশক ইনজেকশন ও প্রাথমিক চিকিৎসা শেষে ফের শুটিংয়ে অংশ নেন হিরো আলম।

হিরো আলম বলেন, বিকালে শুটিং শেষ করে বাইকে করে দুজন যাচ্ছিলাম, হঠাৎ ছোট্ট একটি এক্সিডেন্ট হয়। হাতে রড ঢুকে যায়। প্রচুর রক্তক্ষরণ হচ্ছিলো। প্রাথমিক চিকিৎসা নিয়ে আবার শুটিং এ যোগ দেই।

হিরো আলম জানান, আমিরুল মোমেনীন মানিকের কথা, সুর ও কণ্ঠের গান নিয়ে ‘সাহসী হিরো আলম’ শিরোনামের একটি মিউজিক্যাল ফিল্ম নির্মিত হচ্ছে। বৃহস্পতিবার দিনব্যাপী রামপুরা ও মহাখালী ডিওএইচএস এ গানটির শুটিং হয়।

Related Articles

Back to top button