লিড নিউজ

সিলেট রেলওয়ে স্টেশন থেকে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক : সিলেট রেলওয়ে স্টেশন থেকে ৮ কেজি গাঁজাসহ ছত্তার মিয়া (৪০) নামের ওই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সদস্যরা। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয় সিলেটের পরিদর্শক মিজানুর রহমান জানান- বুধবার দুপুরে ২টায় পারাবত ট্রেনে আসা ছত্তার মিয়াকে সিলেট রেলওয়ে এলাকা থেকে আটক করা হয়। এসময় তার কাছে থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অভিযানের সময় মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয় সিলেটের উপ-পরিদর্শক মিরা রানী দেবীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button