মৌলভীবাজারলিড নিউজ

রাজনগরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর থানার পৈতুরা গ্রামে অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন আইনের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

রোববার রাত পৌনে ৯টার দিকে তাকে আটক করা হয়।

গ্রেফতার মায়া মিয়া ওরফে মোফাজ্জল (৪২) পৈতুরা গ্রামের মৃত আম্বর উল্যা ওরফে আশ্বর উল্যাহর ছেলে।

তাকে রাাজনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।

Related Articles

Back to top button