পানির নিচে বিয়ানীবাজারসহ তিন উপজেলা: বন্যা পরিস্থিতির অবনতি


আহমদ রেজা চৌধুরী : বিয়ানীবাজার, গোলাপগঞ্জ ও বড়লেখা উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। কয়েকদিনের টানা বর্ষণে ও উজান থেকে নেমে আসা ঢলে সুরমা, কুশিয়ারা, সুনাই (বড়দাল) ও কুড়া নদীর উপর দিয়ে বিপদ সীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এ জন্য তলিয়ে গেছে বিয়ানীবাজার, গোলাপগঞ্জ ও বড়লেখা উপজেলার নিম্নাঞ্চল।
সরেজমিনে জানা যায়, বিয়ানীবজার উপজেলার পৌরসভা, শেওলা, দুবাগ, মুড়িয়া, মাথিউরা, তিলপাড়া, কুড়ারবাজার, লাউতা ইউনিয়ন, গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার, বাদেপাশা, শরীফগঞ্জ ইউনিয়ন, বড়লেখা উপজেলার সুজানগর, তালিমপুর, নিজ বাহাদুরপুর, দাসের বাজার, দক্ষিণভাগ, বর্ণি প্রমুখ ইউনিয়ন বন্যার পানিতে প্লাবিত।
এসব এলাকায় বন্যার পরিস্থিতি অবনতি হয়েছে। অনেক ঘর-বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠা
গোলাপগঞ্জ উপজেলার বন্যা পরিস্থিতি পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আলতাফ হোসেন বলেন, সরকারি তরফে পর্যাপ্ত খাদ্যশস্য ও অর্থ সহায়তা পাওয়া গেছে। ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে তালিকা করে ক্ষতিগ্রস্ত ও আক্রান্ত পরিবারের মধ্যে সরকারি সহায়তা বিতরণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
বিয়ানীবাজার উপজেলা চেয়্যারম্যান আতাউর রহমান খাঁন উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শ করে বলেন, বন্যার্তদের মাঝে সরকারি ত্রাণ পৌছানো হচ্ছে। তাই সকলের সকলের সহযোগিতা কামনা করছি।




