লিড নিউজ

‘র‍্যাব-পুলিশের কাঁলাচানকে না ধরে, হুকুমদাতাদের ধরা হবে’

এসবিএন ডেস্ক:
বাংলাদেশে যত সন্ত্রাস হচ্ছে সব সরকার দলীয় লোকজনই করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আ.স.ম হান্নান শাহ।

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘মহান বিজয় দিবস, বহুদলীয় গণতন্ত্র ও বর্তমান রাজনীতি’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী তৃণমূল দল এ আলোচনা সভার আয়োজন করে।

এসময় সন্ত্রাসী কার্যক্রমের জন্য দেশের মাটিতে বিচার হবে উল্লেখ করে সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, গুম, খুন আর ক্রসফায়ার দিয়ে পার পাবেন না, বিচার একদিন এ দেশের মাটিতে হবেই। তখন র‍্যাব-পুলিশের কাঁলাচানকে ধরা হবে না, ধরা হবে হুকুমদাতাদেরকেই।

হান্নান শাহ বলেন, বাংলাদেশে যত সন্ত্রাসী কাজ হচ্ছে সবই সরকার দলীয় লোকজনই করছে। দেশের সন্ত্রাসীরা সবাই আওয়ামী ঘরানার লোক।

আয়োজক সংগঠনের সভাপতি মো: হানিফ বেপারীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সিনিয়র সহ-সভাপতি এ্যাড. আব্দুস সালাম আজাদ প্রমুখ।

Related Articles

Leave a Reply

Back to top button