লিড নিউজ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ওসি রফিকুল ইসলামের মৃত্যু

এসবিএন ডেস্ক:
জাসদ ছাত্রলীগের নেতা কামরুল ইসলাম মোমিন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ওসি রফিকুল ইসলাম বন্দি অবস্থায় মারা গেছেন।
পুলিশের বরখাস্ত এই কর্মকর্তা ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। সেখানে অসুস্থ হয়ে পড়লে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ঢামেক ‍পুলিশের ফাঁড়ির এএসআই সেন্টু চন্দ্র দাস বলেন, “কারারক্ষীরা তাকে (রফিক) হাসপাতালে নিয়ে এসেছিল। চিকিৎসক দেখে তাকে মৃত ঘোষণা করেন।”
বুকে ব্যথা অনুভব করায় রফিককে হাসপাতালে আনা হয়েছিল বলে কারারক্ষীরা জানিয়েছেন। তার মৃত্যুর কারণ খতিয়ে দেখতে ময়নাতদন্ত হবে।
কাফরুলের মোমিন হত্যা মামলায় ২০১১ সালে ২০ জুলাই ওসি রফিককে মৃত্যুদণ্ড দেয় আদালত। তার সঙ্গে আরও দুজনকে মৃত্যুদণ্ড এবং ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
২০০৫ সালের ১৩ সেপ্টেম্বর খুন হয়েছিলেন জাসদ ছাত্রলীগের ঢাকা মহানগর শাখার সহসাধারণ সম্পাদক, কমার্স কলেজের ছাত্র মোমিনকে।
বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে উত্তর ইব্রাহীমপুরের বাসার সামনে মোমিনকে হত্যা করা হয়েছিল।

Related Articles

Leave a Reply

Back to top button