মৌলভীবাজারলিড নিউজসিলেট বিভাগ

শ্রীমঙ্গলে গাছের সাথে বাঁধা ছাত্রের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফিনলে চা কোম্পানীর বুড়বুড়িয়া চা বাগান এলাকায় গাছের সাথে বাঁধা অবস্থায় স্কুল ছাত্র ইব্রাহিম মিয়া রকির লাশ উদ্ধার করেছে পুলিশ। সে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় সোমবার ১৩ জানুয়ারি সন্ধ্যা ৭ ঘটিকায় বাসা থেকে স্কুল ছাত্র রকি বের হলে আর ফিরে আসেনি। মঙ্গলবার দুপুরে ফিনলে চা কোম্পানীর বুড়বুড়িয়া চা বাগানের বধ্যভূমির কাছে একটি গাছের সাথে এলাকাবাসী তার লাশ বাঁধা অবস্থায় দেখতে পায়। পরে পুলিশকে জানালে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে আসে। নিহত স্কুল ছাত্র রকি শ্রীমঙ্গল শহরের ভানুগাছ সড়কস্থ মাংস ব্যবসায়ী দুলাল মিয়ার ছেলে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন তদন্ত চলছে অতি শীঘ্রই ঘটনার রহস্য উদঘাটন করতে পারব।

Related Articles

Back to top button