লিড নিউজ

কবি মুহিত চৌধুরীর মায়ের শয্যাপাশে কামরান

নিজস্ব প্রতিবেদক : সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি ও দৈনিক সিলেট ডটকম’র সম্পাদক কবি মুহিত চৌধুরীর মা সুলতানা চৌধুরী (৭৭) বাসায় পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হয়ে নগরীর জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন আছেন।

সোমবার সকালে তাকে দেখতে যান সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান। এসময় কামরানপত্নী আসমা কামরানও তার সাথে ছিলেন।

সাবেক এই নগরপিতা মুহিত চৌধুরীর মায়ের চিকিৎসার খোঁজ খবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন- জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ আরমান আহমদ শিপলু, সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার, আজকের সিলেট ডটকম’র ষ্টাফ ফটোগ্রাফার আব্দুল আলিম।

Related Articles

Back to top button