এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোশাররফকে ইয়াংস্টার ক্লাবের সংবর্ধনা


ডেস্ক রিপোর্ট : সিলেট সদর উপজেলার সরকার নিবন্ধনকৃত সম্পূর্ণ অরাজনৈতিক ও সামাজিক সংস্হা ইয়াংস্টার সমাজ কল্যাণ সংস্হার পক্ষ থেকে বৃহস্পতি বার রাত ১০ ঘটিকার সময় এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় এয়ারপোর্ট থানার ওসি মোঃ মোশাররফ হোসেন উপস্হিত সবাইকে যার যার অবস্হান থেকে দেশের উন্নয়ন মূলক কাজ করার আহবান জানান, পাশাপাশি যুব সমাজ যাতে করে খারাপ কোন কাজে জড়িয়ে না যায় সে দিকে লক্ষ রাখতে হবে এবংসব সময় পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোদ জানান।
এ সময় ক্লাবের পক্ষ থেকে একটি সম্মাননা স্বারক ও সংস্হার প্রকাশিত “তারুণ্য” র বইটি সংবর্ধিত অতিথির হাতে তুলে দেন সংস্হার সভাপতি মোঃ মতিউর রহমান, সাধারন সম্পাদক মোঃ উছতার আলী, সহ- সেক্রেটারি মোঃ ইমরান হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আব্দুল বাছিত, সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ জাহেদ মিয়া, প্রচার সম্পাদক মোঃ সাইদুর রহমান, সদস্য দুলাল মিয়া প্রমুখ।



