লিড নিউজ

ভূয়া কাগজ দিয়ে সিসিক থেকে ট্রেডলাইসেন্স করে প্রবাসীর স্ত্রীর দোকান দখলের অভিযোগ!

নিজস্ব প্রতিবেদক : নগরীর জিন্দারবাজার শুকরিয়া মার্কেটে জাল কাগজপত্র দিয়ে ট্রেডলাইসেন্স করে প্রবাসীর স্ত্রীর দোকান দখলের পায়তারা করা অভিযোগ পাওয়া গেছে। আর এই ভূয়া কাগজ দিয়েই অভিযুক্তের নামে ট্রেড লাইসেন্স ইস্যু করেছে সিলেট সিটি কর্পোরেশন। ঘটনার পর ভূক্তভূগি রোজিনা বেগম বিষয়টি নিয়ে কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়রি করেছেন। জিডি নং ১৯৪১, তারিখ- ২৬.০৯.২০১৭।

জিডি সূত্রে জানা যায়, নগরীর লিচু বাগান এলাকার খোকন মাশকুতের স্ত্রী রোজিনা বেগম নগরীর শুকরিয়া মার্কেটস্থ ২৩৬, ২৩৭ ও ২৩৮ নং দোকান কোটার স্বত্ব দখলদার থাকিয়া নিউ সুলভ বস্ত্রালয় নামক একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। ব্যবসা পরিচালনার সুবাদে প্রতিবছর সিটি কর্পোরেশন থেকে ট্রেড লাইসেন্স নবায়ন ও সরকারের যথাযত কর পরিশোধ করে আসছেন।

কিন্তু সাম্প্রতিক সময়ে চলতি বছরের ট্রেড লাইসেন্স নবায়ন করার জন্য সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট শাখায় গেলে তার নামে জাল কাগজপত্র তৈরি করে তারই বাসুর মোঃ আবু মোশতাক নিজের নামে দোকানটির ট্রেড লাইসেন্স নিয়ে গেছেন। এনিয়ে তিনি সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট শাখায় ট্রেড লাইসেন্সটি তার নামে পুনরায় করে দেয়ার জন্য আবেদন করেছেন।

কিন্তু আবদনের দীর্ঘদিন অতিবাহিত হলেও তিনি এখন পর্যন্ত কোন প্রতিকার পাননি।

ভূক্তভূগি রোজিনা বেগম জানান, আগামীকাল বুধবার এই বিষয়টি নিয়ে সিটি কর্পোরেশনে একটি বৈঠক ডাকা হয়েছে আশা করি আমি আমার দোকানটির ট্রেড লাইসেন্স ফিরে পাব।

Related Articles

Back to top button