লিড নিউজ

হযরত মোহাম্মদ (সা.) কমপ্লেক্স নির্মাণে শেখ সাহিদুর রহমানের নগদ অনুদান

নিউজ ডেস্ক: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ‘বাছট-বৈলতলা মোকদমপাড়া হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা’র চারতলা ভবন নির্মাণে আর্থিক সহযোগিতা করেছেন নাভিরা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ সাহিদুর রহমান।

সোমবার সন্ধ্যায় জনশক্তি রফতানিকারক প্রতিষ্ঠান নাভিরা লিমিটেডের মগবাজার অফিসে এতিমখানা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ মিজানের হাতে সহযোগিতার দুই লাখ টাকা তুলে দেয়া হয়।

এসময় নাভিরা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ সাহিদুর রহমান বলেন, আমি একজন ব্যবসায়ী হিসেবে সর্বদা চেষ্টা করি আমার আয়ের কিছু অংশ বিভিন্ন সামাজিক এবং ধর্মীয় কাজে ব্যয় করতে। এ টাকাটা আমি হয়তো বিলাসিতার কাজেই অপচয় করে ফেলতাম। প্রিয় রাসুলের নামে হযরত মোহাম্মদ (সা:) কমপ্লেক্সের নির্মাণ কাজে আমি সামান্য অবদান রাখতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। একই সঙ্গে তিনি সমাজের বিত্তবানদের ব্যয়বহুল এই নির্মাণ কাজে এগিয়ে আসায় আহ্বান জানান।

গ্রিন ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট লিমিটের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার বিল্লাল হোসেন বিনে পয়সায় ভবনের ডিজাইন করে দেন। সেই ডিজাইনের ভিত্তিতে ভবনের রেন্ডারিং করেন সৈয়দ খসরুল হাসান পলাশ।

এতিমখানার প্রতিষ্ঠাতা একে এম ফজলুল হক বলেন, খুব দ্রুতই আমার এবং আমাদের এলাকাবাসীর বহুদিনের একটা স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে শুনে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।

এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ আব্দুর রশিদ বলেন, আগামী ১৫ মার্চ পরিচালনা কমিটি এবং এলাকার গণ্যমান্য লোকজন মিটিং করে হযরত মোহাম্মদ (সা:) কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপনের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে। যদিও ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ শে মার্চ।

এর আগে ২০১৭ সালের ১০ শে মার্চ হযরত মোহাম্মদ (সা:) কমপ্লেক্স নির্মাণের প্রথম ধাপের অংশ হিসাবে সয়েল টেস্ট করা হয়। পরবর্তীতে গ্রিন ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট লিমিটের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার বিল্লাল হোসেন বিনে পয়সায় ভবনের ডিজাইন করে দেন। সেই ডিজাইনের ভিত্তিতে ভবনের রেন্ডারিং করেন সৈয়দ খসরুল হাসান পলাশ।

২০১৭ সালের ১০ শে মার্চ হযরত মোহাম্মদ (সা:) কমপ্লেক্স নির্মাণের প্রথম ধাপের অংশ হিসাবে সয়েল টেস্ট করা হয়।

আগ্রহী দাতাগনকে অনুদান মাদ্রাসার নিজস্ব ব্যাংক একাউন্ট (সঞ্চয়ী হিসাব নাম্বার – ০০২০৯৩১৩৩, সোনালী ব্যাংক, সাটুরিয়া বাজার শাখা, মানিকগঞ্জ) কিংবা শুধুমাত্র মাদ্রাসায় তহবিল সংগ্রহের জন্য খোলা বিকাশ ০১৯৮৭৯৩৯৭৩৬ নাম্বারে প্রেরণ করার অনুরোধ করা হয়েছে।

২০১৭ সালে হযরত মোহাম্মদ (সা:) কমপ্লেক্স নির্মাণের প্রথম ধাপের অংশ হিসাবে সয়েল টেস্ট করা হয়।

এছাড়া সরাসরি মাদ্রাসায় গিয়েও যে কোন ধরনের অনুদান প্রদান করা যাবে। তবে অনুদান দাতাকে অবশ্যই অনুদানের সাক্ষ্বরসহ রশিদ মাদ্রাসার পক্ষ থেকে অনুদান গ্রহণকারীর নিকট থেকে নেয়ার অনুরোধ করেছেন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ মিজান।

মাদ্রাসা সম্পর্কে ফেসবুকে বিস্তারিত জানতে : https://www.facebook.com/ourmadrasa/

মাদ্রাসার অফিসিয়াল ওয়েব সাইট : www.ourmadrasa.org/

ফোন : ০১৭১৩১৭১৩৮৫

Related Articles

Back to top button