লিড নিউজ
মেয়র আরিফের সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত

নিজস্ব প্রতিবেদক : সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীরকে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করা হয়েছে। ফলে এতে আরিফুল হকের মেয়র হিসেবে দায়িত্ব পালনে আইনগত কোনা বাধা থাকলো না।
আরিফুল হক চৌধুরীর আইনজীবী আবদুল হালিক কাফী বিষয়টি নিশ্চিত করে বলেন, মেয়র হিসেবে আরিফুল হকের দায়িত্ব পালনে বাধা না দিতে নির্দেশ দিয়েছেন আদালত; তাকে হয়রানিও করা যাবে না।
এক রিটের শুনানি নিয়ে সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
এর আগে ২০১৫ সালের ৭ জানুয়ারি ফৌজদারি মামলায় অভিযোগপত্রে নাম আসার পর এক আদেশে তাকে সাময়িকভাবে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিটটি করেন। আদলতে তার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মইনুল হোসেন ও আবদুল হালিক কাফী।




