লিড নিউজ

আজও নথি আসেনি,খালেদা জিয়ার জামিনের আদেশ আগামীকাল

নিউজ ডেস্ক:: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের নথি নিম্ন আদালত থেকে না আসায় কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন বিষয়ে হাইকোর্ট আজ রোববার আদেশ দেননি।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আগামীকাল সোমবার দুপুরে খালেদ জিয়ার জামিনের বিষয়ে আদেশ দিবেন।
আজ রোববার এবিষয়ে আদেশ দেয়ার কথা ছিল। এ জন্য সংশ্লিষ্ট বেঞ্চে আজকের কার্যতালিকায় আবেদনটি এক নম্বরে ছিল।
হাইকোর্টের আদেশ অনুযায়ী ১৫ দিনের মধ্যে নথি আসার সময়সীমা শেষ হয়েছে বিষয়টি খালেদা জিয়ার আইনজীবীরা আদালতের নজরে আনেন গত বৃহস্পতিবার। পরে আদালত জামিন বিষয়ে আদেশের জন্য আজ রোববার দিন ধার্য করেন।

Related Articles

Back to top button