লিড নিউজ

বিয়ানীবাজারের মুড়িয়া ৯নং ওয়ার্ডের ইফতার মাহফিল সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি: বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের ৯নং (সারপার-নওয়াগ্রাম) ওয়ার্ডের জামায়াত-শিবির আয়োজিত ইফতার মাহফিল সম্পন্ম হয়েছে।
সোমবার সন্ধ্যায় নওয়াগ্রাম ফাহিম লন্ডনী সাহেবের বাড়ীত ইউনিয়ন জামায়াত নেতা মাও. নুরুল হকের সভাপতিত্তে ও ছাত্রশিবির নেতা বাহার আহমদের পরিচালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জামায়াতের আমীর মাও. হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজ নাজমুল হোসেন, মুড়িয়া ইউ.পি চেয়ারম্যান হাজী আবুল খায়ের, বিয়ানীবাজার উপজেলা জামায়াতের নায়েবে আমীর ডা. রুহুল আমিন, সেক্রেটারী ফরিদ আল মামুন,স্থানীয় জামায়াত নেতা কয়েছ আহমদ তাপাদার, খছরুজ্জামান, জাবেদ আহমদ তাপাদার, ছাত্রশিবির নেতা নাইমুর রহমান, আব্দুল আউয়াল, আশিক উদ্দিন প্রমুখ।

Related Articles

Back to top button