লিড নিউজ

দক্ষিণ সুরমায় জুয়ার আসর থেকে ১১ জন আটক

নিউজ ডেস্ক : সিলেটের দক্ষিণ সুরমা থেকে শিলং তীর নামক জুয়ার আসর থেকে এগার জনকে আটক করেছে পুলিশ।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ মোঃ হারুন-অর-রশীদের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মঙ্গলবার (২৫ জুলাই) বিকালে বরইকান্দিস্থ আল সামস কমিউটি সেন্টার সংলগ্ন মিন্টু মিয়ার চায়ের দোকান টেকনিক্যাল রোড ও রায়েরগ্রামস্থ লাকী মিয়ার দোকানে এ অভিযান চালানো হয়।

অভিযানকালে জুয়া খেলার সামগ্রী ও নগদ টাকা ও ৯টি মোবাইল উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- ১। আকিল আহমদ (৩৯), সাং- কাজিরখলা, বরইকান্দি, ০১নং রোড, থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট, (০১৭১৫-৯৪৪৪৬১)। ২। রিপন হোসেন রানা (১৮), সাং- আকিলপুর, থানা- লাকসাম, জেলা- কুমিল্লা, বর্তমানে- রেলওয়ে কোয়াটার, খায়ের মিয়ার কলোনী, ৩। মো. ইব্রাহীম (৩১),  সাং- ধুইল্লা খাল বান্দর বাড়ী, থানা- হবিগঞ্জ সদর, জেলা- হবিগঞ্জ, বর্তমানে- সাধুরবাজার, রেলওয়ে কলোনী, কবির মিয়ার  বাসা, থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট, ৪। মো. ডুসাই মিয়া (৩০), সাং- ঘরদনা ধরবস্ত, থানা- জৈন্তাপুর, জেলা- সিলেট, বর্তমানে- সাধুরবাজার, লিলু মিয়ার কলোনী, থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট, ৫। মিন্টু মিয়া (৪৫), সাং- সিংজুর, ডাক- সাতঘর ইছাপুর, থানা- লাকসাম, জেলা- কুমিল্লা, বর্তমানে- সাধুরবাজার, রেলওয়ে কলোনী, থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট, ৬। লেচু মিয়া (৩২), সাং- হরিপুর, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ, বর্তমানে- আল ছামছির পিছনে, কমিশনার রনি মিয়ার কলোনী, থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট, ৭। গুলজার আহমেদ বাদশা (২৭), সাং- সাধুরবাজার, রেলওয়ে কলোনী, থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট ৮। মো. পারভেজ আলী (৪০), সাং- উমরকবুল লাউয়াই, থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট, ৯। খালেদ আহমদ (৩৩), সাং- কাজিরখলা, বরইকান্দি ০১নং রোড, থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট, ১০। আফজাল হোসেন (৪৫), সাং- বরইকান্দি, কাজিরখলা, থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট ও  ১১। মোঃ কবির মিয়া (৩৯), সাং- রায়েরগ্রাম, বরইকান্দি, থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

Back to top button