লিড নিউজসিলেট বিভাগসুনামগঞ্জ

শিশু তুহিন হত্যা: ৫ জনের বিরুদ্ধে চার্জশীট

নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাই উপজেলায় শিশু তুহিন হত্যাকাণ্ডে বাবা, চাচাসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেছে পুলিশ। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক জরুরী সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

চার্জশীটে যাদের নাম রয়েছে, তুহিনের বাবা আব্দুর বাছির, তুহিনের চাচা আব্দুর মোছাব্বির, জামশেদ আলী, নাসির উদ্দিন এবং চাচাতো ভাই শাহারুল। এদিকে চাচাতো ভাই শাহারুলের বয়স ১৮ বছরের কম হওয়া তার বিরুদ্ধে শিশু আদালতে পৃথক অভিযোগ পত্র দাখিল করে পুলিশ।

পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, সেদিন রাতে তুহিন ঘুমিয়ে ছিলো। গভীর রাতেই ঘরের বাইরে তুহিনকে নিয়ে যেয়ে হত্যা করা হয়। এই হত্যার পরে হত্যাকারীরা দীর্ঘ সময় ব্যয় করে তুহিনের কান, লিঙ্গ ও গাছে ঝুলিয়ে রাখার। তাছাড়া তুহিনের পেটে যে দুইটি ছুরি সালাতুল ও সোলেমান নাম লিখা ছিলো তারা তুহিনের বাবা ও চাচাদের প্রতিপক্ষ। আমরা এইগুলোকে বিবেচনায় নিয়ে এবং আমাদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তুহিনের চাচা নাছির ও চাচাতো ভাই শাহারুল স্বীকার যে তারা এই হত্যাকাণ্ডে জড়িত ছিলো এবং আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী দেয়।

তিনি আরো বলেন, তুহিনের পেটে বিদ্ধ ছুরিতে যে সালাতুল ও সোলেমানের নাম লিখা ছিলো আমরা বিশেষজ্ঞদের মতামত নিয়েছি ও তদন্তে তাদের সম্পৃক্ততা ও সাক্ষী প্রমাণের ভিত্তিতে তুহিনের বাবা, তুহিনের চাচা এবং তুহিনের চাচাতো ভাইসহ ৫ জনের বিরুদ্ধে ( সোমবার) চার্জশীট দাখিল করেছি। তুহিনের চাচাতো ভাই শাহারুলের বয়স ১৮ বছরের কম হওয়ায় শিশু আদালতে অভিযোগ পত্র দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গেল ১৪ অক্টোবর রোববার রাত ৩টার দিকে সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের কেজাউড়া গ্রামে পাঁচ বছর বসয়ী শিশু তুহিন হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরদিন ভোরে গাছের সঙ্গে ঝুলানো অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় তুহিনের পেটে দুটি ধারালো ছুরি বিদ্ধ ছিল। তার পুরো শরীর রক্তাক্ত, কান ও লিঙ্গ কর্তন অবস্থায় ছিল।

Related Articles

Back to top button