লিড নিউজ
ফরিদপুরে বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ১৩


মিডিয়া ডেস্কঃ ফরিদপুরের নগরকান্দা থানার গজারিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে ১৩ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা। শুক্রবার দিনগত রাতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে ফরিদপুরের নগরকান্দা থানার গজারিয়া এলাকায় ঢাকাগামী একটি বাস ও খুলনাগামী একটি কাভার্ড ভ্যানের মধ্যে সংঘর্ষ হয়। এতে বাস ও কাভার্ড ভ্যান চালকসহ ১৩ জন নিহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
এছাড়া সংঘর্ষের ঘটনায় সিলিন্ডার বিস্ফোরণে বাসে আগুন ধরে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে।




