আন্তর্জাতিকলিড নিউজ

কাতার এয়ারওয়েজের বিমানে শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক: কাতার এয়ারওয়েজের দোহা থেকে হায়দরাবাদগামী বিমানে মৃত্যু হয়েছে ১১ মাস বয়সী এক শিশুর। মঙ্গলবার শিশুটি তারা বাবা-মায়ের সঙ্গে হায়দরাবাদ আসার পথে শ্বাসকষ্টে ভুগে বিমানেই মারা যায় বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

কাতার এয়ারওয়েজের পক্ষ থেকে বলা হয়, হায়দরাবাদ বিমানবন্দরে অবতরণের পর অর্ণব ভার্মা নামের শিশুটিকে খুব দ্রুত বিমানবন্দরের অ্যাপোলো মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করে।

প্রতিবেদনে জানানো হয়, ওই শিশুটির ছিলো যুক্তরাষ্ট্রের পাসপোর্ট। তার বাবা অনিল ভার্মার ছিলো ভারতীয় পাসপোর্ট। তারা কাতার এয়ারওয়েজের এসআর-৫০০ বিমানে করে ভারত আসছিলো।

Related Articles

Back to top button