‘হেট স্টোরি-৪’এর নতুন রূপে নিয়ে এলো ‘আশিক বানায়া আপনে’!


বিনোদন ডেস্ক: বলিউডের আলোচিত সিনেমা ‘আশিক বানায়া আপনে’। ২০০৫ সালে ইমরান হাশমি, তনুশ্রী দত্ত ও সোনু সুদ অভিনীত ছবিটি মুক্তি পায়। দর্শকের মাঝে সবচেয়ে বেশি সাড়া ফেলে হিমেশের গাওয়া টাইটেল ট্র্যাক ‘আশিক বানায়া আপনে’।
বলিউডের ইরোটিক থ্রিলার সিনেমা নির্মাতা ফ্রাঞ্চাইজি হেট স্টোরি। এবার সিনেমাটি চতুর্থ সিক্যুয়েলের (হেট স্টোরি ৪) ট্রেলার পর নতুন রূপে নিয়ে এলো “আশিক বানায়া আপনে” এই গানটি ৩০/০১/২০১৮ ইং তারিখে মুক্তি পায়।
গানটি গেছেন বলিউডের জনপ্রিয় দুই তারকা শিল্পী হিমেশ রেশমিয়া ও নেহা কক্কর এবং গানটির সংগীতায়োজন করেছেন তানিস্ক বাগচী। গানটি নিয়ে হিমেশ রেশমিয়া বলেন, নিশ্চিত এটি আবারো জনপ্রিয় হবে। আমার কণ্ঠ খুবই সুন্দর ভাবে ব্যবহার করা হয়েছে এবং নেহা অসাধারণ।
ছবিটির প্রধান চরিত্রে এবার দেখা যাবে উর্বশী রাউটেলাকে। বিশাল পান্ডের পরিচালনায় এতে আরো আছেন টিভি তারকা করণ ওয়াহি আর ভিভান ভাথেনা।
প্রেম, যৌনতা আর শিহরণের এক মিশেল হেট স্টোরি। যাঁরা হেট স্টোরির নিয়মিত দর্শক তাদের জন্য এই সিক্যুয়েলটি আরো উত্তেজক হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।
আগের পর্বগুলোর মতো এই পর্বও দর্শকদের চাহিদা মেটাতে সক্ষম হবে বলে জানিয়েছেন পরিচালক। এবারও মাত করবেন উর্বশী। বক্স অফিস হিটের সাথে সাথে ছবিটিতে উর্বশী সবার নজর কাড়বে বলে আশা করা হচ্ছে। ৯ মার্চ প্রেক্ষাগৃহে আসছে ছবিটি। গত ২৬ জানুয়ারি মুক্তি পেয়েছে ছবিটির অফিসিয়াল ট্রেলার।




