লিড নিউজ
ইমরান হাশমির সাথে সানির রোমান্স (ভিডিও)


বিনোদন ডেস্ক : বলিউডের আলোচিত অভিনেত্রী সানি লিওন। মূলত আইটেমের গানের জন্যই পরিচালকদের তার কদর বেশি। এ পর্যন্ত সানি লিওনের সব কয়টি আইটেম গানই সুপারহিট। ইতিমধ্যে অনেকের সাথেই রোমান্স করতে দেখা গেছে সানিকে। তবে নতুন করে এবার ইমরান হাশমির সাথে রোমান্স করলেন নায়িকা।
বহুল প্রতীক্ষিত ও তারকাবহুল সিনেমা ‘বাদশাহো’তে অতিথি চরিত্রে অভিনয় করছেন সানি লিওন। আর এ ছবিতেই বলিউডের ‘সিরিয়াল কিসার’ খ্যাত ইমরান হাশমির সাথে রোমান্স করবেন নায়িকা। গত সোমবার প্রকাশিত হয়েছে সিনেমাটির টিজার। এতে অ্যাকশন দৃশ্যের পাশাপাশি রোমান্সেরও আভাস মিলেছে।
টিজারের শুরুতেই দেখা যায়, ১৯৭৫ সালের একটি ফুটেজ। যেখানে ইন্দিরা গান্ধী (ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী) জরুরি অবস্থা নির্দেশ পত্রে স্বাক্ষর করছেন। এরপর দেখানো হয়, এলিট সেনা সদস্যদের তত্ত্বাবধায়নে একটি সুরক্ষিত জায়গায় স্বর্ণ রাখার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তারপর সিনেমার চরিত্রগুলোকে একের পর এক পরিচয় করিয়ে দেয়া হয়। টিজারে বেশ কিছু অ্যাকশন দৃশ্য দেখা গেছে। এছাড়া অজয়-ইলিয়েনার চুম্বন এবং ইমরান হাশমি-সানি লিওনের অন্তরঙ্গ রোমান্স দেখা গেছে।
‘বাদশাহো’ সিনেমাটি পরিচালনা করছেন মিলান লুথারিয়া। টি-সিরিজের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন গুলশান কুমার, ভূষণ কুমার, কৃষাণ কুমার। এতে অভিনয় করেছেন অজয় দেবগন, ইমরান হাশমি, ইলিয়েনা ডিক্রুজ, এশা গুপ্তা, বিদ্যুৎ জামাল ও সঞ্জয় মিশ্রা। আগামী ১ সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি।




