পর্ন তারকার কাছে হেরে গেলেন দীপিকা!


বিনোদন ডেস্ক : একদিনের ব্যবধানে মুক্তি পেয়েছে দুটি বিতর্কিত সিনেমা। একটি দীপিকা পাড়ুকোন অভিনীত সঞ্জয় লীলা বানসালির ‘পদ্মাবত’। অপরটি হচ্ছে পর্ন অভিনেত্রী মিয়া মালকোভা অভিনীত রাম গোপাল ভার্মার ‘গড, সেক্স অ্যান্ড ট্রুথ’ নামের সিনেমাটি।
ছবিটি মুক্তির আগে থেকেই রাম গোপাল তুলনা টেলে বলেছিলেন কে হবেন সেরা- দীপিকা নাকি মিয়া? রাম গোপাল এবার তার ফলাফলটাও নিজেই জানালেন। তার দাবি, দীপিকাকে হারিয়ে দিয়েছেন মিয়া।
রাম গোপালের মতে, ভারতে দীপিকার ‘পদ্মাবত’ সিনেমার তুলনায় তার ‘গড সেক্স অ্যান্ড ট্রুথ’ অনেকটাই এগিয়ে আছে। ‘পদ্মাবত’ ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি যা গত পরশু সিনেমা হলে মুক্তি পেয়েছে।
অন্যদিকে ‘গড সেক্স অ্যান্ড ট্রুথ’ সিনেমায় পর্ন তারকা মিয়া মালকোভার যৌনতার দর্শন দেখানো হয়েছে। সিনেমা দুটি মুক্তির পর টুইট করে রাম গোপাল ভার্মা বলেন, ‘দীপিকাকে পিছনে ফেলে সেরা হয়েছেন মিয়া মালকোভা।’
তিনি বলেন, ‘অনলাইন সার্চের ক্ষেত্রে দীপিকার পদ্মাবতের তুলনায় মিয়া মালকোভা এগিয়ে আছে।’ একাধিক টুইট করে অনলাইন সার্চে একের পর এক পরিসংখ্যান দিতে থাকেন তিনি। এ নির্মাতা আরও বলেন, ‘এটা দেখে ভালোও লাগছে আবার খারাপও লাগছে যে ভারতীয়রা বিদেশি মিয়াকে দীপিকার তুলনায় বেশি পছন্দ করেছে।’
এমনকী তার সিনেমার সমালোচকদের উদ্দেশ্য করে রাম বলেন, ‘ভারতে পদ্মাবতের তুলনায় গড সেক্স অ্যান্ড ট্রুথ সার্চিংয়ের ক্ষেত্রে ১০০ শতাংশ এগিয়ে আছে।’ তিনি আরও দেখিয়েছেন, নরেন্দ্র মোদী ও মুকেশ আম্বানির থেকেও বেশি জনপ্রিয় মিয়া মালকোভা। অন্য একটি টুইটে তিনি উল্লেখ করেছেন অভিনেত্রী দীপিকা পাডুকোনের থেকেও জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন মিয়া।
তথ্যসূত্র: ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস)




