
কে এম সুহেল আহমদ, গোলাপগঞ্জ(সিলেট) থেকেঃ গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউপি’র ঐতিহ্যবাহী দ্বীনি মহিলা বিদ্যাপীঠ ” বনগ্রাম ইসলামী একাডেমী এন্ড বালিকা মাদ্রাসার ১৪ তম ইসলামী মহা সম্মেলন আজ (১৯ ফেব্রুয়ারী,রবিবার) মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টা থেকে মধ্য রাত পর্যন্ত অনুষ্ঠিত হওয়া সম্মেলনে সভাপতিত্ব করবেন যথাক্রমে জামেয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর মাদ্রাসার মহা পরিচালক আল্লামা শায়খ জিয়া উদ্দীন, বুধবারীবাজার মাদ্রাসার মুহতামিম মাও. আব্দুল বাছির, আলহাজ্ব সামছুদ্দীন বানিগ্রামী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নসীহত পেশ করবেন আল্লামা বরুণী (রহঃ) এর সাহেবজাদা প্রখ্যাত আলেমে দ্বীন ওলীয়ে কামেল মাও. মুফতী রশিদুর রহমান(বরুণী)।
বিশেষ অতিথির নসীহত পেশ করবেন মাও. মুফতী মুজিবুর রহমান(আঙ্গুরা মুহাম্মদপুর মাদ্রাসা), মাও. মুফতী হাফিজ ওলিউর রহমান(বরুণী), মাও. মুফতী ফখরুল ইসলাম(ঢাকা), মাও. আবু সালেহ সাদী(হবিগঞ্জী), মাও. মুফতী আবুল হাসান(জকিগঞ্জী), মাও. মুফতী মঞ্জুর রশীদ আমিনী(কাতিয়া), মাও.মুফতী রুহুল আমিন(তালিমপুরী), মাও. মমতাজ উদ্দীন(বড়দেশী), মাও. ক্বারী মোখতার হোসেন( জকিগঞ্জী), মাও. নিজাম উদ্দীন( ময়মনসিংহ), বৃহত্তর চন্দরপুর মাদ্রাসার নায়েবে মুহতামীম মাও. আব্দুল হক ক্বাসিমী ও আমকোনা মাদ্রাসার শিক্ষক মাও. ইমাম উদ্দীন (চন্দরপুরী)। আরো বরণ্যে উলামায়ে কেরাম নসীহত পেশ করবেন, এতে সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ।