লিড নিউজ

শিববাড়ীতে বোমা বিষ্ফোরণে সাংবাদিক আহত

ডেস্ক রিপোর্ট : শিববাড়ী সংলগ্ন গোটাটিকর মাদ্রাসার পাশে পুলিশ চেকপোস্টে বোমা বিষ্ফোরণের ঘটনায় দৈনিকমানচিত্র পত্রিকার ফটো সাংবাদিক আজমল আলী আহত হয়েছেন।

শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে দক্ষিণ সুরমার শিববাড়ী সংলগ্ন গোটাটিকরা মাদ্রাসার পাশে পুলিশ চেকপোস্টে এই বোমা বিষ্ফোরণের ঘটনা ঘটে।

এসময় সংবাদ সংগ্রহে নিজ দায়িত্ব পালনকালে তিনি আহত হন। আহত অবস্থায় সহকর্মী সাংবাদিক বাপ্পীসহ গণমাধ্যম কর্মীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন।

Related Articles

Back to top button