লিড নিউজ

নোয়াখালী প্রতিবন্ধীদের অধিকার নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এসবিএন ডেস্ক: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের স্ব-সংগঠনের কোম্পনীগঞ্জ উপজেলা প্রশাসন এবং নোয়াখালী ডিপিওপির উদ্যোগে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি (বিপিকেএস) সহযোগিতায় “প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সম্ভাবনা বিষয়ক দায়িত্বশীল কর্তৃপক্ষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার ইসমাইল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল এবং প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি,সংবাদ মাধ্যমের প্রতিনিধি, শিক্ষক ও ধর্মীয় শিক্ষক সমিতির প্রতিনিধি এবং স্থানীয় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধি।

এতে বিপিকেএস এর উপ-পরিচালক সালাউদ্দীন শরীফ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নের জন্য সকলকে নিজ নিজ স্থান থেকে আরো বেশী দায়িত্বশীল হওয়ার জনমত প্রকাশ করেন বক্তারা।

Related Articles

Back to top button