লিড নিউজ

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় উপজেলা চেয়ারম্যানসহ আহত ৪

নবীগঞ্জ প্রতিনিধি : ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আজ রোববার বিকেল ৪টায় কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যানের গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে চালকসহ ৪জন গুরুতর আহত হয়েছেন । আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
জানা যায়, উপজেলার গজনাইপুর ইউনিয়নের পুরাতন জনতার বাজারের নিকট এসে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যানের গাড়ির ঢাকা মেট্রো (ঘ ১৪-০৯৫৯)চাকা হঠাৎ পাংচার হলে চালক নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে। এতে গাড়িতে থাকা উপজেলা চেয়ারম্যান ও চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস সোবাহান ভূঁইয়া হাসান, গাড়ির চালকসহ চারজন আহত হন। পরে স্থানীয় লোকদের সহায়তায় তাদের উদ্ধার করে সিলেট এমএএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। এঘটনার খবর পেয়ে সাবেক মন্ত্রী প্রয়াত দেওয়ান ফরিদ গাজির ছেলে দেওয়ান কয়েছ গাজি হাসপাতালে ছুটে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসদের কাছ থেকে খোঁজ খবর নেন।

Related Articles

Back to top button