লিড নিউজ

সাহেব বাজারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ: বিপাকে শিক্ষার্থীরা

মোঃ মতিউর রহমানঃ সিলেট সদর উপজেলা পরিষদের খাদিমনগর ইউনিয়নের এয়ারপোর্ট থানাধীন সাহেব বাজার এলাকা সহ খাদিমনগর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর আওতাধীন গ্রাহকরা গতকাল শুক্রবার রাত ২ ঘটিকা থেকে গোটা এলাকা অন্ধকারে রয়েছ। এমন একটি সময় বিদ্যুৎতের সমস্যা হল যখন আগামীকাল থেকে শুরু হল এইচ,এস,সি সমমানের পরীক্ষা।

এ নিয়ে আতংকের মধ্যে রয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। এদিকে বিদ্যুৎ না থাকায় ব্যবসা প্রতিষ্ঠান, বাসাবাড়িতে পানি সহ নানান সমস্যায় রয়েছেন এলাকার লোকজন কবে নাগাত পাওয়া যাবে বিদ্যুৎ সঠিক কোন তথ্য দিতে পারছেন না বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্টতরা।

এ বিষয়ে জানতে চাইলে পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর জেনারেল ম্যানেজার দিলীপ চন্দ্র সরকার তিনি জানান শুক্রবার রাতের ঝর বৃষ্টির কারণে ১০ টি বিদ্যুৎতের খোটি হেলে যাওয়ার কারণে বিদ্যুৎ বন্ধ রয়েছ, আমাদের লোকজন আজ সারাদিন কাজ করে শেষ করতে পারেনি, আগামীকাল রবিবার নাগাত বিদ্যুৎ সরবরাহ সাভাবিক হবে বলে তিনি জানান।

Related Articles

Back to top button