লিড নিউজ

প্রধানমন্ত্রীর সিলেট সফর উপলক্ষ্যে পুলিশের বিশেষ নির্দেশনা

ডেস্ক রিপোর্ট : সিলেটে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে আগামী ৩০ জানুয়ারি নিশ্চিদ্র নিরাপত্তা চাদরে ঢাকা থাকবে সিলেট নগরী। এতে নিরাপত্তার স্বার্থে অনেক রাস্তা বন্ধ করে দেবে পুলিশ। তাই ৩০জানুয়ারি তারিখে বিদেশ যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে সিলেট মেট্টোপলিটন পুলিশ।

সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মুহম্মদ আবদুল ওয়াহাব জানান, প্রধানমন্ত্রীর জনসভা নির্বিঘ্নে সম্পন্ন ও সিলেট নগরীর নিরাপত্তা এবং জনস্বার্থের কথা চিন্তা করে নগরীতে অনেক রাস্তাঘাট নিয়ন্ত্রন ও প্রয়োজনবোধে বন্ধ করা হতে পারে। তাই ৩০ জানুয়ারি তারিখের সকল বিদেশ যাত্রীদের বিমানবন্দরে পৌঁছানোর জন্য অতিরিক্ত সময় হাতে নিয়ে বাসা-বাড়ি থেকে বের হওয়ার জন্য নিদের্শনা রয়েছে। এছাড়া বিমানবন্দরে যান চলাচলে যাতে কোন অসুবিধা না হয় তার জন্য নির্ধারিত সময়ে আগে বের হওয়ার জন্য অনুরোধ করা হল।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট সফরকালীন সময়ে আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সিলেট সরকারী আলীয়া মাদ্রাসা মাঠে জনসভায় অংশগ্রহণ করবেন এবং হযরত শাহজালাল (রহঃ), হযরত শাহপরাণ (রহঃ) ও হযরত গাজী বুরহান উদ্দিন (রহঃ) এর মাজারসমূহ জিয়ারত ও পরিদর্শন করবেন।

প্রধানমন্ত্রীর সিলেট সফরকালীন সময়ে বিভিন্ন স্থান পরিদর্শন ও জনসভা নির্বিঘ্নে সম্পন্নের জন্য প্রয়োজনানুযায়ী সিলেট শহরের বিভিন্ন প্রবেশমুখে রাস্তাঘাট ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণ/প্রয়োজনে সাময়িক সময়ের জন্য বন্ধ থাকবে।

জনসভার দিন সন্দেহজনক ব্যাগ, থলে, পোটলা, সুটকেস, টিফিন ক্যারিয়ার বা এ জাতীয় কোন বস্তু পরিবহন করা যাবে না। কোন সন্দেহজনক ব্যক্তির আবাসিক এলাকা, মার্কেট বা আবাসিক হোটেলে অবস্থান বা চলাচল পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা জনগণ সাথে সাথে সিলেট মেট্রোপলিটন পুলিশকে অবগত করার জন্য বলা হয়েছে।
নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন কোন ব্যক্তি বা বস্তুর সন্ধান পেলে তা তাৎক্ষণিকভাবে এসএমপি’র নিম্নোক্ত মোবাইল নাম্বারসমূহে জানানোর জন্য অনুরোধ করা হল। নাম্বারগুলো হচ্ছে- ট্রাফিক কন্ট্রোল রুম ০৮২১-৭১৮০২৮, ডিবি পুলিশ কন্ট্রোল রুম ০৮২১-৭২০০৬৬, পুলিশ কন্ট্রোল রুম (২৪ ঘন্টা খোলা) ০১৭১৩৩৭৪৩৭৫, ০১৯৯৫১০০১০০, ০৮২১-৭১৬৯৬৮, পুলিশ কমিশনার-০১৭১৩-৩৭৪৫০৬, ডিসি (সদর ও প্রশাসন) ০১৭১৩-৩৭৪৫০৮, ডিসি (উত্তর) ০১৭১৩-৩৭৪৫০, ডিসি (দক্ষিণ) ০১৭১৩-৩৭৪৫১০, ডিসি (ট্রাফিক) ০১৭১৩-৩৭৪৫১১, ওসি কোতয়ালি-০১৭১৩৩৭৪৫১৭, ওসি জালালাবাদ-০১৭১৩৩৭৪৫২২, ওসি এয়ারপোর্ট-০১৭১৩৩৭৪৫২১, ওসি দক্ষিণ সুরমা-০১৭১৩৩৭৪৫১৮, ওসি শাহপরাণ(রহ.)-০১৭১৩৩৭৪৩১০, ওসি মোগলাবাজার-০১৭১৩৩৭৪৫১৯

Related Articles

Back to top button