লিড নিউজসিলেট বিভাগ

দোয়ারাবাজারে মামার হাতে ভাগনা খুন

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় সম্পত্তি ভাগাভাগি নিয়ে মামার হাতে খুন হয়েছেন ভাগিনা মোহাম্মদ আকাশ মিয়া (২৭)। নিহত আকাশ মিয়া উপজেলার সদর ইউনিয়নের রংপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে।

বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আকাশ মিয়ার সঙ্গে মামা জাহেদ মিয়ার বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে বৃহস্পতিবার আকাশ মিয়াকে বাড়ির পাশে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন মামা জাহেদ মিয়া। স্থানীয়রা আকাশকে উদ্ধার করে দোয়ারাবাজার সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

দোয়ারাবাজার থানা পুলিশের ওসি মো. আবুল হাসেম বলেন, সম্পত্তি ভাগাভাগির জেরে মামা জাহেদ মিয়া তার ভাগিনাকে খুন করেছেন। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

Related Articles

Back to top button