খেলাধুলাসিলেট বিভাগ

মুমিনুলের সঙ্গে সেলফি তুলতে মাঠে শিশু!

নিউজ ডেস্ক:
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা চলাকালে মুমিনুল হকের সঙ্গে সেলফি তুলতে মাঠে প্রবেশ করে এক শিশু। তার নাম মাহাদ। তবে তাৎক্ষণিকভাবে ঠিকানা যায়নি।

বুধবার (২৯নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-নিউজল্যান্ড টেস্ট সিরিজের ম্যাচ চলাকালে দুপুর ১টা ৫০মিনিটে এ ঘটনা ঘটে।

পরে নিরাপত্তারক্ষীরা ওই শিশুকে সরিয়ে নেন। তবে এসময় শিশুটিকে নিরাশ করেননি মুমিনুল হক। ওকে বুকে জড়িয়ে সেলফি তুলেন তিনি।

এ সময় স্টেডিয়ামে দায়িত্বরত সংবাদমাধ্যমকর্মীরা শিশুটির সঙ্গে কথা বলতে চাইলে নিরাপত্তারক্ষীরা তাকে গ্রান্ড স্ট্যান্ডের বিল্ডিংয়ে নিয়ে যান। তবে বেশিক্ষণ কথা বলা যায়নি। নাম ছাড়া জানা যায়নি আর কিছু।

Related Articles

Back to top button