ওসমানী বিমানবন্দরে প্রবাসীর পরিবর্তন হওয়া মালামাল মিলিয়ে দিল ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ান

ওসমানী বিমানবন্দরে প্রবাসীর পরিবর্তন হওয়া মালামাল মিলিয়ে দিল ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ান
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ২ জন প্রবাসীর মধ্যে পরিবর্তন হওয়া হ্যান্ড ব্যাগ, মোবাইলসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার পূর্বক প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর।
প্রবাসী রোমান মিয়া,পিতাঃ লেবু মিয়া,সাং-চাদ দৌলতপুর, থানা-বালাগঞ্জ, জেলা-সিলেট, ০৩/০৭/২০২৪ ইং তারিখ BG-252 ফ্লাইটে শারজাহ্ হতে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট আসার পর,কাস্টমস স্ক্যানিং শেষে তার সকল মালামাল বুঝে নেওয়ার সময় দেখতে পান তার সাথে থাকা ০১ (এক) টি হ্যান্ড ব্যাগ তার সঙ্গে নেই, যার মধ্য ০১(এক)টি Redmi স্মার্ট ফোন,০১(এক)টি Nokia বাটন ফোন,এবং ০২(দুই)টি পাসপোর্ট রক্ষিত ছিল। তিনি তৎক্ষণাৎ অধিনায়ক (অতিঃডিআইজি) ৭এপিবিএন, সিলেট বরাবর হারানো মালামাল উদ্ধারের সহায়তা চেয়ে একটি লিখিত আবেদন করেন।
উক্ত আবেদনের প্রেক্ষিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলামের নির্দেশনায় পুলিশ পরিদর্শক এস এম আল-মামুন এর নেতৃত্বে ৭এপিবিএন এর ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ক্যাম্পের ইন্টেলিজেন্স টিমের সদস্যগন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সিসি ক্যামেরার তথ্য উপাত্ত পর্যালোচনায় করে দেখা যায় একই ফ্লাইটে আগত প্রবাসী মোঃ মোস্তাক আহমেদ পিতাঃ আব্দুল করিম সাং-রজাকপুর,পজাকপুর,বিয়ানীবাজার,সিলেট ভুলবশত উনার ব্যাগ ও মালামাল ফেলে রেখে এর পরিবর্তে রোমান মিয়ার মালামাল গুলো নিয়ে যান।
মোস্তাক আহমেদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি দ্রুত সময়ের মধ্যে ৭এপিবিএন এর ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ক্যাম্প অফিসে এসে নিয়ে যাওয়া মালামাল ফেরত দেন।
পরবর্তীতে প্রকৃত মালিকের নিকট নিজ নিজ মালামাল বুঝিয়ে দেওয়া হয়।
৭এপিবিএন সিলেট এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল বলেন, বিমানবন্দর থেকে দেখে শুনে নিজের মালামাল নিয়ে যাওয়ার জন্য যাত্রীদের প্রতি অনুরোধ রইল। এছাড়া বিমানবন্দরে যেকোন সহায়তার জন্য ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ৭এপিবিএন এর অফিসে যোগাযোগ করলে সব ধরনের সহায়তা করা হবে বলে তিনি জানান।




