লিড নিউজ

শিরনি বিতরণের মধ্য দিয়ে শেষ হলো শাহজালাল (র.)’র ওরস

নিজস্ব প্রতিবেদক : দুদিন ব্যাপী ওরসের রবিবার ভোররাতে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষে হয়েছে ওলিকুল শিরোমনি হজরত শাহজালাল (রহ.) মাজারে ৬৯৮তম বার্ষিক ওরস। এর আগে শনিবার সকালে বৃষ্টি উপেক্ষা করে মাজারে গিলাফ ছড়ানোর মধ্য দিয়ে এই ওরস শুরু হয়।

Sahjalal-Orus-1

জানা যায়, রোববার ভোররাতে আখেরি মোনাজাতের পর শিরনি বিতরণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ওরস সম্পন্ন হয়। ওরস উপলক্ষে মাজার প্রাঙ্গণে ঢল নেমেছিল শাহজালাল ভক্ত-আশেকানদের। গত বৃগষ্পতিবার থেকেই ‘লালে লাল বাবা শাহজালাল’ জিকির তুলে মিছিলে মিছিলে হজরত শাহজালালের (রহ.) মাজারে আসতে থাকেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভক্ত আশেকানরা।

 

sahjalal uros

 

 

ওরসের দিন সিলেটের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ মাজারে গিলাফ ছড়াতে আসেন। ওরসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের পক্ষ থেকে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা মাজারে গিলাফ দিয়েছেন।

 

Sahjalal-Orus

 

ওসস উপলক্ষে সিলেট মহানগর পুলিশ পুরো মাজার এলাকায় পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা তৈরি করেছিল আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। নিরাপত্তার স্বার্থে মাজারের ভেতরে ও বাইরে ছিল প্রায় অর্ধশতাধিক ক্লোজ সার্কিট ক্যামেরা।

উল্লেখ্য, ইসলাম প্রচারের জন্য হজরত শাহজালাল (রহ.) ১৩০৩ খ্রিস্টাব্দে ৩৬০ সফরসঙ্গী নিয়ে সিলেট আসেন। ১৩৪৬ খ্রিস্টাব্দের ১৯ জিলকদ তিনি ইন্তেকাল করেন। সিলেটের দরগাহ গেট এলাকায় তিনি যে টিলায় বসবাস করতেন সেখানেই তাঁকে দাফন করা হয়।

 

Related Articles

Back to top button