লিড নিউজ
ছাতকে ওয়াজ মাহফিলে সংঘর্ষে আরও ১ জনের মৃত্যু


ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ছাতকে ওয়াজ মাহফিলে কওমী মাদ্রাসা ও ফুলতলী পীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিখোঁজ একজনের লাশ সুরমা নদীতে ভেসে উঠেছে। সংঘর্ষের সময় আত্মরক্ষার্থে সুরমায় ঝাঁপ দেওয়া ছাতক উপজেলার গণেশপুরের আজাদ মিয়ার পূত্র রুবেলের (৩৪) লাশ সুরমা নদীতে ভেসে উঠেছে।
বৃহস্পতিবার দুপুরে লাশটি ভেসে উঠলে পুলিশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠিয়েছে।




