লিড নিউজসিলেট বিভাগ

নদীতে গোসল করতে গিয়ে না ফেরার দেশে আদী

সিলেট নগরীর কাজীরবাজার ব্রিজের নীচে খেলা করতে গিয়ে দুই কিশোর সুরমা নদীতে তলিয়ে যায়। এর মধ্যে ১ জনকে জীবিত উদ্ধার করেছে স্থানীয়রা। পরে ফায়ারসার্ভিসের ডুবুরী টিম ঘটনাস্থলে এসে আধঘন্টা চেষ্টার পর অপর শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে। স্থানীয়দের মাধ্যমে প্রথম জীবিত উদ্ধারকৃত শিশুর বয়স ১১ বছর হবে বলে জানিয়েছেন স্থানীয়রা এবং তার নাম রায়হান ।

১০ মে রবিবার বিকেলে এই ঘটনাটি ঘটে কাজিরবাজার ব্রিজের দক্ষিণ সুরমার পাড়ের অংশে। পরে ডুবুরীদের সাহায্যে মৃত অবস্থায় উদ্ধারকৃত অপর কিশোরের নাম আবদুল হাদি (১২)। সে নগরীর কুয়ারপাড় ইঙ্গুলাল রোডের আপন মিয়ার ছেলে। হাদি সপ্তম শ্রেণীর ছাত্র।

প্রত্যক্ষ্যদর্শী অপর এক শিশু জানায়, অতিরিক্ত গরমের কারণে দু’জনই একসাথে পানিতে নামে। এক পর্যায়ে দু’জনই পানিতে ডুবে যায়। তবে সাঁতার না জানায় দুই শিশু তীরে উঠতে ব্যর্থ হয়। পরে স্থানীয়রা এক কিশোরকে জীবিতভাবে উদ্ধার করলেও অপর কিশোর হাদীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

Related Articles

Back to top button