লিড নিউজ

সিলেটে খালেদা জিয়ার অপেক্ষায় মাজারে নেতাকর্মীদের ভিড়

ফাহাদ মারুফ:  খালেদা জিয়ার অপেক্ষায় মাজারে অপেক্ষায় আছেন বিএনপি নেতাকর্মীরা। সোমবার বিকালে মাজার ঘুরে দেখা যায় বিএনপির বিভিন্ন সংঘটনের নেতাকর্মীদের ভিড়।

হযরত শাহজালাল ও শাহপরাণ (র.) এর মাজার জেয়ারতের জন্য ব্যক্তিগত সফরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ির বহর শায়েস্তাগঞ্জ পেরিয়ে এখন শেরপুরের কাছাকাছি হওয়ায় বিএনপির যুবদল,ছাত্রদলের স্বেচ্ছাসেবকদলসহ নেতাকর্মীদের শাহ জালাল রহ: মাজারে ভিড় জমেছে।

ছবি : ইমরান ইমন

সকালে তিনি ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হন। পথে পথে দলীয় নেতা-কর্মীরা তাকে শ্লোগান ও মিছিলে মিছিলে স্বাগত জানাচ্ছেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদিও তথ্যগুলো নিশ্চিত করে জানিয়েছেন, সিলেট বিভাগ থেকে দলে দলে নেতাকর্মীরা রাজপথে নেমে এসেছেন।

সকাল থেকে তারা অধির আগ্রহে নেত্রীকে স্বাগত জানাতে জড়ো হয়েছেন। তারা মুহুর্মুহু শ্লোগান দিয়ে নেত্রীর জন্য অপেক্ষা করছেন। তিনি বলেছেন, নেত্রীর এ সফরে দলীয় নেতা-কর্মীর মনোভাব এখন চাঙ্গা।

Related Articles

Back to top button